ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

৩ উইকেট হারিয়ে চাপে ভারত

শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সপ্তম ওভারেই দলীয় পঞ্চাশ ছাড়ায় ভারতের। গ্লেন ম্যাক্সওয়েলের আগের দুই বলে ছক্কা ও চার মারেন রোহিত শার্মা। টানা তৃতীয় বলে বাউন্ডারির খোঁজে নিজের উইকেট দিয়ে এলেন ভারতীয় অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।

আহমেদাবাদে টস হেরে ব্যাটিং করতে নেমে নিজের আক্রমণাত্মক খেলা শুরু করেন রোহিত শর্মা। জশ হ্যাজেলউডের প্রথম ও তৃতীয় ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান ভারত অধিনায়ক।

ইনিংসের পঞ্চম ওভারে ভারত শিবিরে আঘাত হানেন অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক। শুভমান গিলকে অ্যাডাস জাস্পার হাতে ক্যাচ দিতে বাধ্য করান এই বাঁহাতি পেসার। ৭ বলে মাত্র ৪ রানে সাজঘরে ফেরত যান ভারত ওপেনার।

ওয়ানডাউনে ক্রিজে আসেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারী বিরাট কোহলি। স্টাকের করা সপ্তম ওভারে টানা তিনটি চার মারেন কোহলি। সাত ওভার শেষে দলীয় ৫০ রান পূরণ করে ভারত। তবে ১০ম ওভারের চতুর্থ বলে ভারত অধিনায়ককে ফেরত পাঠান ম্যাক্সওয়েল। মাত্র ৩১ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। এগারোতম ওভারে ৪ রান করা আইয়ারকে ফেরান অধিনায়ক প্যাট কামিন্স।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ভারতের একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ