ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন

অপ্রতিরোধ্য ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপে পাঁচ ম্যাচের চারটি হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেমি-ফাইনালে উঠতে হলে নিজেদের শেষ চার ম্যাচ জয়ের পাশাপাশি মিলতে হবে আরও অনেক সমীকরণ। এসব সমীকরণ ছাঁপিয়ে লক্ষ্ণৌতে ভারতের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে ইংল্যান্ডের। টস জিতে বোলিং বেছে নিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার। স্বাগতিক ভারতকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।

এদিকে, রোববার লক্ষ্ণৌতে ম্যাচটি হতে পারত দুই হেভিওয়েট দলের লড়াই। কিন্তু এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংলিশদের অবস্থা চরম শোচনীয়। আহত ইংলিশরা আজ ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামছে। টুর্নামেন্টে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন উপায় নেই বর্তমান চ্যাম্পিয়নদের। আজকের ম্যাচে হারলে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন হয়েও নক আউট পর্বের আগে বিদায় নিতে হবে ইংল্যান্ডকে।

অন্যদিকে, বিশ্বকাপে ভারত একমাত্র অপরাজিত ছিল। পাঁচ ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে স্বাগতিকরা। তাই ভারতের লক্ষ্য সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করা।

এখন পর্যন্ত বিশ্ব আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে ৪ জয় পেয়েছে ইংল্যান্ড, আর ভারতের জয় ৩টিতে। তবে ওয়ানডে ক্রিকেটে আবার এগিয়ে ভারত। ১০৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দু’দল। ৫৭ ম্যাচে জয় আছে ভারতের আর ইংল্যান্ডের জয় ৪৪টিতে।

এ ম্যাচে দুই দলের একাদশ কোনো পরিবর্তন আসেনি। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে দল দুটি।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ