ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন

শ্যামনগরে এসবিএসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদম তলায় উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় এজেন্ট ও এনজিও লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রিসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ শফিউল আজম। এসময়ে খুলনা শাখা অঞ্চল প্রধান ও খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ সাজেদুল আল মখান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ ফিরোজ চৌধুরীসহ খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ