ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ন

টস জিতল দক্ষিণ আফ্রিকা, ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

ভারত বিশ্বকাপে প্রথমে শ্রীলঙ্কা, এরপর অস্ট্রেলিয়াকে হারিয়ে এক কথায় উড়ছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নেদারল্যান্ডস হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরেছে। সব ছাপিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠের লড়াইয়ে নামছে দুই দল। বৃষ্টিবাধা পেরিয়ে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে টস করতে মাঠে নামেন দুই দলের অধিনায়ক।

মঙ্গলবার ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারকরাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাদাবা এবং লুঙ্গি এনগিডি।

নেদারল্যান্ডস একাদশ

বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), সায়ব্রান্ড এঞ্জালব্রাখট, লোগান ভ্যান বিক, রলফ ভ্যান ডার মারউই, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ