ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন

সাকিবের ইনজুরি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে মাংসপেশিতে টান পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন সাকিব আল হাসান। তাকে দেখেই বোঝা যাচ্ছিলো, খানিকটা অস্বস্তিতে ভুগছেন। ম্যাচ শেষে তাই তাকে নেয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায় ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে পড়েন সাকিব।

আজ সোমবার (১৬ অক্টোবর) সাকিবের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, পুনেতে আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলন করবেন সাকিব। এরপরই ভারতে বিপক্ষে ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।

ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে সাকিব খেলবেন কিনা? এমন প্রশ্নে সুজন বলেন, আগামী ম্যাচে ভারতের বিপক্ষে খেলে বড় ইনজুরিতে পড়ুক সেটা চাই না। সাকিবের আরও একবার স্ক্যান করা হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ অক্টোবর) সাকিবের চোট নিয়ে ফিজিও বায়েজিদ ইসলামের এক বিবৃতি প্রকাশ করে বিসিবি। সেখানে তিনি বলেন, ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর তিনি ফিল্ডিং করেন এবং ১০ ওভারের কোটা পূরণ করেন। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করা হয়েছে। আগামী ম্যাচগুলোর পূর্বে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ