ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২২ কোটি ৩৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ১৩ হাজার টাকার।

১৭ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, জেমিনি সি ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং খান ব্রাদার্স।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ