ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন

“চেস কোড একাডেমির টুর্নামেন্ট সম্পন্ন “

চেস কোড একাডেমি কর্তৃক আয়োজিত ১ম ফিদে রেপিড দাবা টুর্নামেন্ট-২০২৩ গত ১৪ অক্টোবর একাডেমির কার্যালয় কাজির দেউড়ী,চট্টগ্রামে সম্পন্ন হয়েছে। ৬ রাউন্ডের এই প্রতিযোগিতায় পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে সজীব দাস চ্যামিপয়ন এবং ৫ পয়েন্ট পেয়ে চুয়েট চেস ক্লাবের সৌরভ দাস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

তাছাড়া ৪ পয়েন্ট পেয়ে টাইব্রেকারে মুসনাবিন, কংকন চক্রবর্তী,অন্বয় দাস, ইফতেকার আলম, আবিদ মাহাদী সাদ, মুকতাদির মজুমদার যথাক্রমে চতুর্থ হতে অষ্টম স্থান অধিকার করেছে। টুর্নামেন্টে সেরা মহিলা দাবাড়ু হিসেবে সানোয়ারা আকতার এবং সেরা নন-রেটেড হিসেবে ইবতেসাম সারোয়ার পুরষ্কার পেয়েছে। টুর্নামেন্টে আর্বিটার ছিলেন মো: মহসিন জামাল পাপ্পু ও আসিফ মাহমুদ। সার্বিক সহায়তা ও সমন্বয়ে আহমেদ হোসেন মজুমদার, রফিকুল হাসান এবং তানজিলা।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেস কোড একাডেমি র ছাত্র/ছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ, পরিচালকবৃন্দ জনাব আলী কায়সার, জনাব আলী আবছার ও জনাব মো; মহসিন জামাল পাপ্পু এবং শাহী কর্মাশিয়াল কলেজের পরিচালক জনাব জিয়া উদ্দিন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ