প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি “টেক্সটাইল এবং আরএমজি ক্যাটাগরিতে” স্বচ্ছ কর্পোরেট গভর্নেন্স এবং কোম্পানীর সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চেত করার স্বীকৃতিস্বরুপ পর পর আটবার আইসিএসবি জাতীয় পুরষ্কার অর্জন করেছে।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত হয় অনুষ্ঠানটি।
সম্প্রতি মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশীর কাছ থেকে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক জনাব সাদাব হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক জনাব রাতুল দাস কোম্পানির পক্ষে আইসিএসবি জাতীয় পুরস্কার ২০২২ এর এওয়ার্ড গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজিবুর রহমান সাবেক মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।



















