ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালীন মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন মেরিন সেনা নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ২০ জন। বোরবার দেশটির ডারউইনের উপকূলে সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্কাইনিউজ।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০ জন, ফিলিপাইনের ১২০ জন, ইন্দোনেশিয়ার ১২০ জন এবং তিমুর লেস্টের ৫০ জন সেনা রয়েছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মীরা জড়িত এবং অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কেউ এতে ছিলেন না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ