ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান সোমবার বিকেল থেকে বন্ধ

রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান আগামীকাল সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।

আজ রবিবার (১৬ জুলাই) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সারাদেশে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৫টার পর থেকে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ