ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ন

মে মাসে এক দশকে সর্বোচ্চ মূল্যস্ফীতি

মে মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। আজ সোমবার (৫ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বছরের আগস্টে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল ভোক্তাপর্যায়ে পণ্যের মূল্য প্রকাশের এই সূচকটি। মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ৪০ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশে। এপ্রিলে তা ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ।

মে মাসে খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতিও বেড়েছে। এটি গত মাসে ২৪ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ