কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। বুধবার (৯ নভেম্বর) এ দল ঘোষণা করা হয়েছে। দলে নেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার দুজে ক্যালেটা। দলে আছেন চেলসি মিডফিল্ডার মাতেও কোভাসিচ। কয়েক বছর আগেও রিয়াল মাদ্রিদে খেলতেন তিনি।
রাশিয়া বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। তারা হারিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনাকেও। ক্রোয়েশিয়া খেলেছিল ওই আসরের ফাইনালেও, ফ্রান্সের বিপক্ষে হারায় শিরোপা উঁচিয়ে ধরা হয়নি সেবার। এবার শিরোপা জেতার লক্ষ্য নিয়ে দল ঘোষণা করেছেন হেড কোচ জ্লাতকো দালিচ।
ক্রোয়েশিয়া স্কোয়াড
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিসা ইভুসিচ ও ইভো গ্রবিচ।
ডিফেন্ডার: ডমাগোজ ভিদা, দেজান লভ্রেন, বর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জোস্কো জিভারদিওল, বর্না সোসা, জোসিপ স্টানিসিচ, মার্টিন এরলিচ ও জোসিপ সুটালো।

মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভ্রো মাজের, ক্রিস্টিয়ান জ্যাকিচ, লুকা সুসিচ।
ফরোয়ার্ড: ইভান পেরিসচ, আন্দ্রেজ কামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, আন্তে বুদিমির ও মার্কো লিভাজা।


















