তিন ম্যাচ করে ওয়ানডে ও টি২০ খেলতে এই মাসেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজের টাইটেল স্পন্সর করছে ওয়ালটন এবং সিরিজের পাওয়ার স্পন্সর ইস্পাহানি।
৩০ জুলাই সিরিজের প্রথম টি২০। ৩১ জুলাই দ্বিতীয় এবং একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ২০ ওভারের সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিনটি ওয়ানডে। এবারের সফরের সব ম্যাচই হবে হারারেতে।
তবে ৫০ ওভারের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবে দুই দল। বাংলাদেশ দল ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেচিল সফরকারীরা। টি২০ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।


















