ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

ইসলামিক ফিন্যান্সের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্স গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে দেবে না।

বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১২ টাকা ২২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৩৮ পয়সা

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের

ভেন্যু পরবর্তী নোটিশে জানানো হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে  ৯ আগস্ট।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ