ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন

ব্রাজিলের দল ঘোষণা

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জেরে পণ্ড হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। পুনরায় খেলাটি মাঠে গড়ানোর আদেশ দিয়েছে ফিফা। এরইমধ্যে দুই চির প্রতিদ্বন্দ্বীর আরেকটি ম্যাচ বাতিল হলো। মেসিদের বিপক্ষে প্রীতি ম্যাচ না খেললেও আগামী মাসে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। সেজন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে।
কাতার বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচের মোড়কে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। আগামী জুনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এমনই এক প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার। ফ্রেন্ডলি ম্যাচটি খেলতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) আগ্রহ দেখালেও এখনো কোনো বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। যেকারণে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবেসেলিস্তে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ম্যাচ বাতিলের ঘোষণাটি দেন সিবিএফের ক্রীড়া সমন্বয়ক জুনিনহো পাওলিস্তা। ম্যাচটি ফের মাঠে গড়াবে কি না, তারও নিশ্চয়তা দেননি তিনি।

আগামী ২রা জুন দক্ষিণ কোরিয়া এবং ৬ই জুন জাপানের বিপক্ষে খেলবে সেলেসাওরা

ম্যাচগুলোর জন্য নেইমার-কাসেমিরোদের দলে রেখে শক্ত স্কোয়াড নির্বাচন করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো গিমারেস, ম্যান সিটির গ্যাব্রিয়েল জেসুস। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। রয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেসও।
দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনাও। ১লা জুন ইউরো জয়ী ইতালির মুখোমুখি হবে লিওনেল মেসিরা। ইসরায়েলের বিপক্ষে খেলবে ৬ই জুন।

ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, দানিলো, দানি আলভেজ, অ্যালেক্স টেলেস, অ্যালেক্স সান্দ্রো ও গুইহারমে আরানা।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, ফিলিপে কুটিনহো, লুকাস পাকেতা, কাসেমিরো, ফ্রেড, ফ্যাবিনহো ও দানিলো।

ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও ম্যাথিউস কুনহা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ