ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

একদিনে ১০৫ কোটি টাকার লেনদেন বেক্সিমকোর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির আজ ১০৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির সর্বোচ্চ ১৫  হাজার ৮৫২ বার হাতবদল হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জুন থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোর প্রাইস প্রত্যাহার করায় ২৫ জুন পরযন্ত টানা দরপতন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির লেনদেনও হয়েছে সর্বোচ্চ পরিমাণ।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনসিসি ব্যাংক। কোম্পানিটির ৪৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইটি কনসালটেন্টস ৪০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ৩৬ কোটি ৪৬ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৩৫ কোটি ৪৬ লাখ, ব্রাক ব্যাংক ৩২ কোটি ৫ লাখ, সিটি ব্যাংক ২৭ কোটি ৮২ লাখ, বেক্সিমকো ফার্মা ২৪ কোটি ২৮ লাখ, বিডি থাই ফুড ২৩ কোটি ৭৯ লাখ ও স্কয়ার ফার্মা ২৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ