ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

আইপিএল প্লে-অফের ভেন্যু নির্ধারণ

বর্তমানে মুম্বাই ও পুনের চারটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের ১৫তম আসরের লিগ পর্ব। গত ২৬ মার্চ থেকে টুর্নামেন্টটি শুরু হলেও এতদিন প্লে-অফ ও ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়নি। অবশেষে সেগুলোর ভেন্যু নির্ধারণ করেছে বিসিসিআই।

সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৪ মে প্রথম কোয়ালিফায়ার ও পরদিন ২৫ মার্চ এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে। এরপর ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৯ মে ফাইনাল ম্যাচের ভেন্যু গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচগুলোতে শতভাগ দর্শক উপস্থিত থাকতে পারবে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত দুই বছরে এবারই প্রথম আইপিএলে শতভাগ দর্শক উপস্থিতি থাকবে। এর আগে সর্বশেষ গত দুই আসরে দর্শক ছাড়াই মাঠে গড়ায় আইপিএল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ