ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

প্রিমিয়ার লিগে উন্নীত হলো অগ্রণী ও র‍্যাপিড

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগে রানার্সআপ হয়েছে র্যাপিড ফাউন্ডেশন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে জানা গেছে, ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় অগ্রণী ব্যাংক। ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ র্যাপিড ফাউন্ডেশন।

লিগের শীর্ষ দুই দল হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে উন্নীত হলো ক্লাব দুটি। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে অগ্রণী ব্যাংক ও র্যাপিড ফাউন্ডেশন। অগ্রণী ব্যাংক অতীতেও প্রিমিয়ার লিগ খেলেছিল। র্যাপিড ফাউন্ডেশন এবারই প্রথম বার প্রিমিয়ার লিগে উঠে এলো।

আজ শেষ হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে র্যাপিড ও অগ্রণী ব্যাংকের খেলা শেষ হয়েছে গতকাল। লিগে নিজেদের শেষ ম্যাচে র্যাপিড ৬ উইকেটে হারিয়েছে উদয়াচল ক্লাবকে। অগ্রণী ব্যাংক অবশ্য হেরেছে উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে।

এবার লিগে সর্বোচ্চ ৯০৫ রান করেছেন র‍্যাপিডের সাব্বির হোসেন। একই ক্লাবের সোহেল রানা লিগের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি এই পেসার পেয়েছেন ৩৮ উইকেট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ