ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কাইরন পোলার্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কাইরন পোলার্ড। হঠাৎ করেই এই ঘোষণা দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

সাম্প্রতিক সময়টা ভালো কাটছিলো না এই ক্যারিবীয়র। ২০০৭ সালে অভিষেক হয় পোলার্ডের। খেলেছেন ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৯ সালে সীমিত ওভারের অধিনায়কত্ব পান। ওয়ানডেতে ২ হাজার ৭০৬ রানের সঙ্গে ৫৫টি উইকেট নিয়েছেন পোলার্ড।

টি-টোয়েন্টিতে দেড় হাজারের বেশি রানের পাশাপাশি উইকেট ৪২টি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ