ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়ার পর বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান তিনি।

এলিসি প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা নিয়ে তিনি ও মিত্রদেশগুলো ‘মারাত্মক উদ্বিগ্ন’।

বিবৃতিতে অতি দ্রুত হামলা বন্ধ করে ইউক্রেনের যাবতীয় নিউক্লিয়ার স্থাপনার দায়িত্ব দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ