ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

ইউক্রেনে যুদ্ধ এড়াতে পুতিনের সাথে বৈঠকে যাচ্ছে ম্যাঁক্রো

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সিদ্ধান্ত ঘিরে ইউরোপে তৈরি হওয়া যুদ্ধংদেহী পরিস্থিতি প্রশমনে রাশিয়া সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ম্যাক্রোঁর এই বৈঠক থেকে সিদ্ধান্তমূলক কোনও অগ্রগতি আশা করছে না রাশিয়া। তবে ম্যাক্রোঁ ইউরোপে উত্তেজনা প্রশমনের উপায় প্রস্তাব করতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন।

এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আলোচনায় ইউক্রেন সংকটই প্রাধান্য পেতে যাচ্ছে। মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে। তবে ন্যাটোতে ইউক্রেনকে কখনই যোগদান করতে দেওয়া হবে না, এমন অঙ্গীকারসহ পশ্চিমাদের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চায় রাশিয়া।

যদিও পশ্চিমা নেতারা রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে অস্ত্র নিয়ন্ত্রণের মতো অন্যান্য সংকট নিয়ে আলোচনায় তারা আগ্রহী বলে জানিয়েছেন।

ইউক্রেন ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে পুতিনের কাছ থেকে ম্যাক্রোঁ প্রতিশ্রুতি চাইতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পেসকভ বলেছেন, ‘এক বৈঠকে সিদ্ধান্তমূলক অগ্রগতির আশা করা খুবই জটিল।’

সূত্র: রয়টার্স।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ