ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

কিউইদের বিরুদ্ধে ৩৭২ রানের জয় পেলো ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনের শুরুতেই ম্যাচ জিতে গেল ভারত। ৩৭২ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতলেন কোহলিরা।

সোমবার সকালেই জয়ের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট ৫ উইকেট তুলে নেয় ভারত। চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান কোহলি।

দুরন্ত বল করলেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তর বল খেলতে সমস্যায় পড়ছিলেন কিউই ব্যাটাররা। দিনের প্রথম চারটি উইকেটই তুলে নেন তিনি। একে একে আউট হন রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল।

শেষ উইকেট তুলে নেন অশ্বিন। ভারতের মাটিতে রানের হিসেবে সব থেকে বড় ব্যবধানে জিতলেন কোহলিরা। টেস্ট সিরিজ জিতে শুরু হলো কোহলি-দ্রাবিড় যুগের।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ