ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৪:২২ অপরাহ্ন

পদ্মা ইসলামী লাইফের বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ১৪ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি আজ ৫ আগস্ট বোর্ড সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবার‌য কারণে বোর্ড সভা স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ