ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

স্কটিশদের ১৩০ রানের বিশাল ব্যবধানে হারালো আফগানিস্তান

স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ অভিযান শুরু করল আফগানিস্তান। শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান।

সোমবার (২৫ অক্টোবর) স্কটিশ বোলারদের হতাশায় পুড়িয়ে সংগ্রহ করে আসরের সর্বোচ্চ পুঁজি। ৪ উইকেটে ১৯০ রানে নাজিবুল্লাহ জাদরান ৫৯, রহমতুল্লাহ গুরবাজ ৪৬ ও হযরতুল্লাহ জাজাইয়ের অবদান ৪৪ রান। দুটি উইকেট নেন সাফিয়ান শরিফ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে তিন উইকেট খুইয়ে পথ হারায় স্কটল্যান্ড। দুই আফগান স্পিনার মুজিবুর রহমানের পাঁচ ও রশিদ খানের ৪ উইকেট শিকারে ১০ ওভার দুই বলে ৬০ রানে গুটিয়ে যায় স্কটিশরা।

সর্বোচ্চ ২৫ রান করেন জর্জ মুনসি। ম্যাচসেরা হয়েছেন মুজিবুর রহমান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ