ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১:৩৮ অপরাহ্ন

শাস্তি পেলেন লিটন

আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন কুমার দাস ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাহিরু কুমারা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, লিটনকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। আর কুমারার জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ। দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারের সময় ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফিরছিলেন লিটন। লিটনকে আউট করার পর তার দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে গিয়ে কিছু একটা বলেন কুমারা। জবাবে লিটনও দেখান প্রতিক্রিয়া। হঠাৎ দেখা যায়- কুমারার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান লিটন।

উত্তপ্ত বাক্যবিনিময় চলে দুইজনের মধ্যে।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের ৪ আম্পায়ার। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন দুজনই। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ