টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছিল স্কটল্যান্ড। এরপর পাপুয়া নিউগিনি ও ওমানকে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকেই সুপার টুয়েলভে ওঠে স্কটিশরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে খেলবে স্কটল্যান্ড। এই পর্বের প্রথম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এই ফরম্যাটে যাদের বিপক্ষে আগে কখনো জয়ের মুখ দেখেনি দলটি।
শারজাহতে মোহাম্মদ নবীর দলের বিপক্ষে আজ তাই প্রথম জয়ের খোঁজে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্কটল্যান্ড। আর ম্যাচটি যদি জিতে যায়, তবে তো ইতিহাসই গড়ে ফেলবে কাইল কোয়েটজারের দল। এদিকে, নিজেদের প্রথম ম্যাচ জিতে আফগানরাও চাইবে টুর্নামেন্টে শুভ সূচনার পাশাপাশি দলটির বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডটি ধরে রাখতে।
বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মাঠে গড়াবে আফগানিস্তান-স্কটল্যান্ড ম্যাচ।



















