ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

এবার প্রযোজকের ভূমিকায় কারিনা কাপুর

সাম্প্রতিক সময়ে বার বার খবরের শিরোনামে চলে আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনেত্রী হিসেবে সাফল্য লাভ করেছেন তিনি, সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন লেখিকা হিসেবেও। আর এবার প্রযোজকের ভূমিকায় কারিনাকে পেতে চলেছেন সিনেপ্রেমীরা।

শোনা যাচ্ছে, একতা কাপুরের নতুন সিনেমায় প্রযোজনার কাজ করবেন তিনি। এই ছবির পরিচালনা করবেন হনসল মেহতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, ‘তার প্রথম প্রযোজনা হনসল মেহতা দ্বারা পরিচালিত হবে। হনসাল মেহতার পরিচালনার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ছবিতে কারিনাকে একটি চরিত্রেও দেখা যাবে বলে জানা যাচ্ছে।’

কারিনা সাক্ষাৎকারে আরো বলেন, ‘একতার সঙ্গে এই ছবিতে প্রযোজক হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। আমি হনসলের সিনেমার বিশাল ভক্ত, তাই প্রথমবারের জন্য তাঁর সাথে কাজ করতে পারার একটা বিশেষ আনন্দও হচ্ছে। এই সিনেমায় অনেককিছুই প্রথমবারের জন্য হচ্ছে।’

অন্যদিকে এই প্রসঙ্গে হনসল মেহতা বলেন, ‘আমাদের লক্ষ্য একটি জমাটি থ্রিলার ছবি তৈরি করা। এই সিনেমার একটি বিশেষ চরিত্রে করিনা অভিনয় করবেন। তিনি যে মাপের অভিনেত্রী তাতে সেই চরিত্রের সাথে সুবিচারই করা হবে।’

এদিকে সম্প্রতি প্রকাশিত বইয়ে কারিনা তার সন্তান তৈমুর এবং জেহ দুজনেরই প্রসব অভিজ্ঞতাকে বর্ণনা করেছেন। এছাড়া, কারিনাকে খুব তাড়াতাড়ি আমির খানের সহ-অভিনেত্রী হিসেবে লাল সিং চাড্ডায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ