রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আর মাদক দ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের ফের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে তাদের দুইজনকেই চারদিনের রিমান্ড শেষে দুপুর ১২টা ১০ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজত খানায় রাখা হয়।
গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আজ চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি।



















