ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন

গৃহকর্মীকে মারধর: চলচ্চিত্র নায়িকা একা আটক

 গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চলচ্চিত্র নায়িকা একাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩১ জুলাই) তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে, নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯-এ অভিযোগ যায়। ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর একাকে আটক করে পুলিশ। হাতিরঝিল থানার পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হবে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ