ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন

ফাইনালে মেসির আর্জেন্টিনাকে চান ‘নেইমার’

মঙ্গলবার ভোরে কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের পর জয়ের অন্যতম নায়ক নেইমার জানিয়েছেন তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে চান।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ফাইনালে আর্জেন্টিনাকে চাই আমি। আমি তাদের উৎসাহিত করছি। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে এবং ফাইনালে অবশ্যই ব্রাজিল জিতবে।’

বুধবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ১৪ বারের কোপাজয়ী আর্জেন্টিনা। সে ম্যাচে মেসিরা জিতলে ফাইনালে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। ১০ জুলাই মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ