ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

ইউটিউবে দেখা যাবে ‘সুলতান সুলেমান’!

তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ দিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করেছিল দীপ্ত টিভি। আর এর হাত ধরেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পায় চ্যানেলটি। এবার সিরিজটি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে তারা।

দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয়, ‘সুলতান সুলেমান’ এখন থেকে দেখা যাবে তাদের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া ধারাবাহিকটি টিভিতেও পুনঃপ্রচার করবে তারা। আর আগামীকাল থেকেই এই আয়োজন শুরু হচ্ছে। আগামীকাল রাত ১০টায় টিভিতে এবং রাত ১১টায় ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘সুলতান সুলেমান’। মোট ৩৮০টি পর্ব দেখানো হবে।

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই মেগা-সিরিয়াল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ