ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত রাহুল

করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। লকডাউনের আগে পর্যন্ত ‘দেশের মাটি’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। লকডাউনের পর বন্ধ রয়েছে শুটিং। বাড়িতে থাকাকালীনই শরীর খারাপ লাগায় করোনা টেস্ট করান তিনি। রিপোর্ট আসে পজিটিভ।

বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন তার মা। নিজেকে একেবারেই আইসোলেটেড করে রেখেছেন অভিনেতা।

জ্বর ছিল, তবে সেইভাবে শ্বাসকষ্ট নেই। গা, হাত, পা ব্যাথা, শরীর দুর্বল। রাহুল বলেন, বই পড়ে, সিনেমা দেখেই সময় কাটছে তার। লকডাউনে বাড়িতে থাকা অবস্থায় টেস্ট করান। তিনদিন আগে রিপোর্ট পজিটিভ আসে। দুর্বলতা ছাড়া সেইভাবে কোনও উপসর্গ নেই। জ্বরটা কমেছে। আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে তাকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ