ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন

ইউরোপসহ ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণরোধে যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল এভিয়েশন। বৃহস্পতিবার (১ এপ্রিল) এই ঘোষণা দেওয়া হয়। ৩ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মো. কামরুজ্জামান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ইউরোপ বাদে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগেয়ে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ