ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন

ডিভিডেন্ড কম্প্লায়েন্স রিপোর্ট পাঠাতে চার কোম্পানিকে চিঠি ডিএসইর

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডরদের মাঝে বিতরণ না করার কারণ জানতে চেয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি চারটি হলো : আরএসআরএম স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইডস এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ।

জানা গেছে, কোম্পানি চারটি ডিএসই রেগুলেশন-২৯ অনুযায়ী ডিভিডেন্ড কম্প্লায়েন্স রিপোর্ট জমা দেয়নি। তাই কোম্পানি চারটিকে ডিভিডেন্ড কম্প্লায়েন্স রিপোর্ট পাঠানোর জন্য কোম্পানি চারটিকে চিঠি পাঠিয়েছে ডিএসই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ