ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনায় তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম ওই কমিটি গঠন করেন।

এস এম তরিকুল ইসলাম জানান, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন লেখক মুশতাক আহমেদ (৫৩)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে দুপুরে পুলিশ তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ