ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন

শেষবেলায় দারুণভাবে ম্যাচে ফিরল টাইগাররা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছেন বোলাররা। দলীয় ৮০ রানেই ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়েছে মমিনুলবাহিনী।

প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ৮৫ রান। এনক্রুমা বোনার ২৭ রানে ব্যাট করছেন। উইন্ডিজের লিড এখন ১৮৬ রান, হাতে আছে চার উইকেট।

এর আগে ৩ উইকেটে ৪১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আজ ক্যারিবীয়দের প্রথম দুটি উইকেট দখল করেন পেসার আবু জায়েদ রাহি। প্রথমে জোমেল ওয়ারিকান ও পরে কাইল মেয়ার্সকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ