ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

ই-জেনারেশনের আইপিও লটারির ফল প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের আইপিও লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ১২ থেকে ১৮ জানুয়ারী পরযন্ত কোম্পানিটির আইপিও আবেদন সম্পন্ন হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। এই টাকায় বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

লটারির ফলাফল ডাউনলোড করুন:

ট্রেক নম্বর/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নম্বর
সাধারণ বিনিয়োগকারী
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী
প্রবাসী বিনিয়োগকারী

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ