ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪ ও আক্রান্ত ২২৫২ জন

মহামারী করোনায় সংক্রমিত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৭২ জনে।

একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৫২ জন। দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৭২ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জনে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ