ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

রাজধানীর বারিধারায় আগুন

রাজধানীর বারিধারায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

রোবববার দুপুর তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর তিনটার দিকে আগুন লাগে। প্রথমে ফায়ারসার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় আরো দুইটি ইউনিট। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ