ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ন

নেট দুনিয়ায় ঝড় তুলছেন ‘‌বজরঙ্গী ভাইজান’‌ এর মুন্নি

আলোচিত বলিউড সিনেমা ‘‌বজরঙ্গী ভাইজান’। হয়তো এখনো মনে আছে সবার। কিন্তু সেই ছবির ছোট্র মুন্নি কথা মনে আছে? সালমান খানের সাথে যাকে ঘিরেই ছিল পুরো ছবির গল্প।

সেই ছোট্ট ‘মুন্নি’ ওরফে হর্ষালি মালহোত্রা এখন ১২ বছরের বালিকা। আর কিছুদিন বাদে পা রাখবেন কৈশোরে। এখন আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটছে তার।

ইন্টারনেটে কিছু ছবি পোস্ট করেছেন হর্ষালি। আর তাতেই সেখানে ঝড় তুলেছে সে। লাল–সোনালি সালোয়ার কামিজ, সোনালি ওড়নায় রীতিমতো ঝকঝকে লাগছে তাকে। ইন্টারনেটে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে হর্ষালি।

গত সেপ্টেম্বরেই তার প্রথম ছবির পরিচালক কবির খানের জন্মদিনে ছবির শুটিং এর ফাঁকের কিছু ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল হর্ষালি। সেখানে ছবির সময়ের টুকরো স্মৃতিচারণের সঙ্গে পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল হর্ষালি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ