ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

মায়ের তৃতীয় ঘর ভাঙার গুঞ্জনে যা প্রতিক্রিয়া ছেলের!

আবারও গুঞ্জন টলিউডে। তৃতীয় ঘরও নাকি ভাঙছে শ্রাবন্তীর। যেন গুঞ্জনের কোনো শেষ নেই। তবে অনেকে বলে থাকেন ‘যাহা রটে কিছু না কিছু তো বটে’। এই খবরে এখন গরম সোশ্যাল মিডিয়া।

এই গুঞ্জনে নাকি সায় দিলেন খোদ শ্রাবন্তীর স্বামী রোশন। তবে তিনিও পুরো ব্যাপারটা স্পষ্ট করে না বলে, হালকা করে ছুঁয়ে গেলেন৷ রোশনের কথা থেকেই সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ল৷ রটে গেল ফের সংসার ভাঙছে শ্রাবন্তীর৷

এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় ঘোষণার ইঙ্গিত দিল শ্রাবন্তীপুত্র ঝিনুক মানে অভিমন্যু চট্টোপাধ্যায়। শুক্রবারই ইনস্টাগ্রাম পোস্টটি করে অভিমন্যু। নিজের ও মায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছে।

পাশাপাশি শেয়ার করেছে একটি ভিডিও। যাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংগীতের সৃষ্টি করা হয়েছে। নিজের পোস্টের ক্যাপশনেই অভিমন্যু লিখেছে, “বড় কিছু আসছে”।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ