ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮ ও আক্রান্ত ১৪৭৪ জন

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৭৬০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৭৪ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন। এর মধ্যে ১ হাজার ৫৭৭ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ