ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন

ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম স্টিল মিলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল মিলস লিমিটেড। গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে বিএসআরএম স্টিল মিলস লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১.৯৭ টাকা। আগের বছর ইপিএস ছিল ৪.৬০ টাকা।

৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬.৮৪ টাকা।

আলোচিত বছরে বিএসআরএম স্টিল মিলসের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫.৮১টাকা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন