ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

যে সব শর্তে দুর্গাপূজা উদযাপনের অনুমতি দিল সরকার

দ্বিতীয় সংক্রমণের আশঙ্কার মধ্যেই বেশকিছু শর্তে এবার দুর্গাপূজা উদযাপনের অনুমতি দেয়া হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ সব আয়োজন রাখতে হবে বলে এতে বলা হয়েছে। পরিহার করতে হবে বড় রকমের সব জলসা বা উৎসব । আগামী ২১শে অক্টোবর পূজা শুরু হবে। শেষ হবে ২৬শে অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মন্ডপের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। মাস্ক ছাড়া কেউ পূজা মন্ডপে প্রবেশ করতে পারবে না।
মন্ডপের সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখতে বলা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় কোনো শোভাযাত্রা করা যাবে না। সর্বোপরি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। এবার সারাদেশে ৩০ হাজার ৭০০ টি পূজা মন্ডপের আয়োজন করা হচ্ছে। রাজধানী ঢাকায় ২৩২টি। অন্যান্য বছরের তুলনায় এবার দুই হাজার পূজা মন্ডপ কম আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেছেন, তারা সবাইকে বলে দিয়েছেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করতে হবে। সাজসজ্জার কোনো আয়োজন করা যাবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ