ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১:০১ অপরাহ্ন

রাজশাহীতে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলার কানজগাড়ি গ্রাম থেকে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল মান্নান (৬০) কানজগাড়ি গ্রামের পল্লী চিকিৎসক।

শুক্রবার রাত রাত ৯টার দিকে মান্নান বাড়ির পাশের কলা বাগানে যান। এরপর দীর্ঘক্ষণ হলেও তিনি না ফেরায় নিহতের পরিবারের সদস্যরা বাগানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ