ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সতীর্থকে চড় মারলেন পাকিস্তানি পেসার

পিএসএলে সতীর্থকে চড় মারলেন পাকিস্তানি পেসার
পাকিস্তান সুপার লিগে সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাহোর কালান্দার্স ও পেশাওয়ার জালমির খেলায় ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। সতীর্থকে চড় মারলেন লাহোরের পাকিস্তানি পেসার হারিস রউফ। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণে হতভম্ব ক্রিকেটপ্রেমীরা।

ঘটনা পেশাওয়ারের ইনিংসের সময়। দ্বিতীয় ওভারে হারিসের ফুল লেন্থের বলে হজরতউল্লাহ জাজাই উঁচু শট খেলেন, কিন্তু পয়েন্টে দাঁড়ানো কামরান গুলাম তার সহজ ক্যাচ ফেলে দেন। তিন বল পর হারিস নেন মোহাম্মদ হারিসের উইকেট, ক্যাচ ধরেন ফাওয়াদ আহমেদ।

ওই সময় বোলার হারিসকে অভিনন্দন জানাতে অন্য সতীর্থদের সঙ্গে যুক্ত হন গুলাম। কিন্তু অপ্রীতিকর ঘটনার শিকার হন তিনি। তার সঙ্গে হাই ফাইভ করার পরের মুহূর্তে তাকে চড় মারেন পাকিস্তানি পেসার। ওই সময় তার অভিব্যক্তি বলে দিচ্ছিল, মজার ছলে নয়, রেগেই চড় দেন হারিস। অবশ্য হাসির ছলে এটি উড়িয়ে দেন গুলাম।

গুলামকে চড় মারার ভিডিও দেখতে ক্লিক করুন।

দুজনকে ফের উইকেট উদযাপনে একসঙ্গে দেখা যায়। ১৭তম ওভারে সরাসরি থ্রোয়ে ওয়াহাব রিয়াজকে গুলাম রান আউট করার পর তাকে এসে জড়িয়ে ধরেন হারিস। বোঝাই যাচ্ছিল দুই বন্ধুর মধ্যে মিটমাট হয়ে গিয়েছে। হয়তো ওই চড়কে স্বাভাবিক চোখেই দেখেছেন গুলাম।

ম্যাচটি সুপার ওভারে জিতেছে পেশাওয়ার। চড় মারার ঘটনায় বড় কোনো শাস্তিও হয়নি হারিসের। ম্যাচ শেষে তাকে সতর্ক করে দেন ম্যাচের রেফারি। তবে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা হারিসকে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ