পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। সোমবার (২৯ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সম্পদ এবং দায়ের পুর্নমূল্যায়ন অনুমোদন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান ‘মেসার্স মাহফিল হক অ্যান্ড কোং’-এর প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানির সম্পদের বহিমূল্য (carrying amount) ২১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৬৩০ টাকা থেকে বেড়ে ৭ ৮৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৯১ টাকায় উন্নীত হয়েছে।
এক্ষেত্রে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্তের পরিমাণ ৭,৬৩ কোটি,২৮ লাখ ৬১ হাজার ৪৬১ টাকা, যা নিরীক্ষকের পর্যালোচনা ও নিয়ন্ত্রণকারী সংস্থার আবশ্যিক শর্তাবলি সাপেক্ষে আর্থিক বিবরণীতে প্রতিফলিত হবে।
বিজনেস আই/



















