ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

বিপিএলে সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সর্বোচ্চ উইকেট শিকারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান।

১১ ম্যাচের ১১ ইনিংসে ১৯ উইকেট নিয়েছেন ফিজ। গড় ১৩ দশমিক ৪৭। ইকোনমি ৬ দশমিক ৬২। তার সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট। মিরপুরে টুর্নামেন্টের ১৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ব্যাটারদের তালিকায় শীর্ষ পাঁচে একজন দেশী থাকলেও বোলিং তালিকায় শীর্ষ পাঁচে আছেন মুস্তাফিজসহ চারজন।
দুই স্পিনার ফরচুন বরিশালের সাকিব আল হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভীর ইসলাম ১৬টি করে উইকেট নেন।

১৫টি উইকেট নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। ১৮ উইকেট নিয়ে তালিকার শীর্ষ পাঁচে একমাত্র বিদেশী বরিশালের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভো

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ