ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

৯৫ রানেই আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকার

ম্যাট হেনরির তোপে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের সকালেই মাত্র ৯৫ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সবশেষ ২৩ ম্যাচে এটি প্রোটিয়াদের সর্বনিম্ন সংগ্রহ। নিউজিল্যান্ডের বিপক্ষেও সর্বনিম্ন। ১৯৩২ সালের পর প্রথমে ব্যাটিং করে এই প্রথম একশ রানের নিচে গুটিয়ে গেল তারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে বৃহস্পতিবার সর্বোচ্চ ২৫ রান করেন জুবায়ের হামজা। কাইল ভারনানের সঙ্গে তার ৩৩ রানের জুটিটি ইনিংসের সবচেয়ে বড় জুটি! ২৩ রানে ৭ উইকেট নিয়েছেন হেনরি। ক্রাইস্টচার্চের হেগলি ওভালের বোলিং সহায়ক উইকেটের সদ্ব্যবহার করেছেন তিনি। জবাব দিতে নেমে

৩ উইকেটে ১১৬ রান করেছে। তাদের লিড ২১ রানের।

ট্রেন্ট বোল্টের চোটেই ক্রাইস্টচার্চ টেস্টে সুযোগ পেয়েছেন হেনরি। আর সেই সুযোগটা দুই হাতে লুফে নিলেন তিনি। কিউই এই পেসার বল হাতে রীতিমত আগুন ঝরালেন, তাতেই পুড়ে ছাই দক্ষিণ আফ্রিকা।

হেনরির বিধ্বংসী বোলিংয়েই (৭/২৩) ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে ৯০ বছর পর (সর্বশেষ ১৯৩২ সালে) একশর নিচে অলআউট হওয়ার লজ্জায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে যৌথভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যৌথভাবে যেটা তৃতীয় সেরা বোলিং। অথচ এই টেস্টের আগে ক্যারিয়ারে ৫ উইকেটই ছিল না ডানহাতি এই পেসারের।

বোলিং সহায়ক উইকেটে শুরু থেকেই নিজেকে মেলে ধরেন হেনরি। দক্ষিণ আফ্রিকার ওপরের চার ব্যাটারের কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলটি ধুঁকতে ধুঁকতে ৪৯.২ ওভারে ৯৫ রানে অলআউট হয়।

জবাব দিতে ৩৬ রানের মধ্যে টম লাথাম (১৫) আর উইল ইয়ংকে (৮) হারায় নিউ জিল্যান্ডও। তবে তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন ডেভন কনওয়ে আর হেনরি নিকোলস। পরে কনওয়ে ফেলেন ৩৬ রান করে। তবে দিনের শেষটা অপরাজিত থেকেই করেছেন নিকোলস (৩৭) আর নেইল ওয়াগনার। দক্ষিণ আফ্রিকার হয়ে ডুয়ানে অলিভিয়ার নিয়েছেন ২ উইকেট। এদিকে মার্কো জানসেন নিয়েছেন একটি উইকেট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ