এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি,-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ জুন ২০২৬ইং তারিখে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়, যেখানে শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবর্ষের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুস্তফা হায়দার। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম-এ অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, জনাব মোঃ ইমাম শাহীন, বিগত সমাপ্ত বছরের কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন এবং শেয়ারহোল্ডারদের উত্থাপিত প্রশ্নগুলোরও উত্তর দেন। তাছাড়া কোম্পানির কার্যক্রম, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
২০২৫ সালের জন্য, কোম্পানি ৭০২.৪০ মিলিয়ন টাকা মোট প্রিমিয়াম আয় এবং কর-পূর্ব মুনাফা ১৫৩.৪৩ মিলিয়ন টাকা অর্জন করেছে। কোম্পানির মোট সম্পদ দাঁড়িয়েছে টাকা ২.৪৭ বিলিয়ন। কোম্পানিটি তার ২০২৫ সালের আর্থিক পারফরম্যান্সের ভিত্তিতে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) থেকে টানা ২বার মর্যাদাপূর্ণ “AAA” ক্রেডিট রেটিং অর্জন করেছে।
চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্ত্বেও শেয়ারহোল্ডাররা কোম্পানির পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। চেয়ারম্যান শেয়ারহোল্ডার, পরিচালক, নিয়ন্ত্রক সংস্থা, সম্মানিত গ্রাহক, কর্মচারী এবং সকল অংশীজনকে তাদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মিসেস খালেদা বেগমকে গ্রুপ-এ পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত করেছে এবং বে- লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধি জনাব মোঃ এনায়েত কবিরের গ্রুপ-বি পরিচালক হিসেবে মনোনয়ন অনুমোদন করেছে।



















